• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ৩০ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ আগস্ট ২০২৬, ২১:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে ইরান-সমর্থনকারী বিক্ষোভে উপস্থিত এক হুথি সমর্থক (৬ এপ্রিল ২০২৬)। সংগৃহীত ছবি
সানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে ইরান-সমর্থনকারী বিক্ষোভে উপস্থিত এক হুথি সমর্থক (৬ এপ্রিল ২০২৬)। সংগৃহীত ছবি

ইয়েমেনের হাদরামাউত ও মারিব প্রদেশে সরকারি বাহিনীর সামরিক শিবিরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ সেনা নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবারের এ হামলায় ইয়েমেনের জরুরি বাহিনীর পরিচালিত কয়েকটি শিবিরও লক্ষ্যবস্তু ছিল। দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে এটিকে দেখা হচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে বেড়ে চলা সহিংসতার ধারাবাহিকতাও এটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এ হামলায় ‘শত শত’ হতাহতের ঘটনা ঘটেছে।

ইয়েমেনের সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, হুতিদের বিরুদ্ধে নিজেদের সামরিক অভিযানের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

সামরিক সূত্রগুলো জানায়, মারিবের উত্তরে আল-জাওফ প্রদেশ থেকে হুতিরা আটটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এসব ক্ষেপণাস্ত্র হাদরামাউতের আল-থিনিয়া ও আল-আবর এবং মারিবের আল-রুক এলাকায় অবস্থিত সামরিক শিবিরে আঘাত হানে।

সূত্রগুলোর আশঙ্কা, নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রায় চার বছর তুলনামূলক শান্ত থাকার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ আবারও তীব্র হয়েছে।

হুতিরা সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দিয়েছে এবং দেশটির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতেও হামলা চালিয়েছে।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে বর্তমান যুদ্ধের সূচনা হয়। পরের বছর সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করলেও এখন পর্যন্ত হুতিদের পুরোপুরি পরাজিত করতে পারেনি।

হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সাম্প্রতিক সেনা সমাবেশ ও সংঘাত বাড়ানোর প্রস্তুতির জবাব হিসেবেই বৃহস্পতিবারের হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষই নিজেদের বাহিনী জোরদার করেছে। পশ্চিম ও মধ্য ইয়েমেনের বিভিন্ন এলাকায় তাদের মধ্যে সংঘর্ষও বেড়েছে।

এক মাস আগে হুতিরা অভিযোগ করেছিল, একটি ইরানি বিমানকে সানা বিমানবন্দরে অবতরণ করতে বাধা দেওয়া হয়েছে। পরে ১৩ জুলাই ইয়েমেন সরকার জানায়, আরেকটি ইরানি বিমান অবতরণ ঠেকাতে তারা সানা বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর জবাবে হুতিরা সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালায়, যা সৌদি কর্তৃপক্ষ প্রতিহত করার দাবি করে।

এরপর ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দেয় হুতিরা এবং লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে। বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথে এসব হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় অঞ্চলটির তেল ও জ্বালানি রপ্তানিও আরও বিঘ্নিত হয়েছে।

এর প্রতিক্রিয়ায় সৌদি নেতৃত্বাধীন জোট পশ্চিম ইয়েমেনে হুতিদের অবস্থানে বিমান হামলা শুরু করেছে, যা ২০২২ সালের পর তাদের প্রথম এমন অভিযান।

হুতিদের দাবি, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সৌদি আরবের ‘অবরোধের’ জবাব হিসেবেই সমুদ্রপথে অবরোধ আরোপ করা হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে সরবরাহ কমায় রাশিয়ার তেল আমদানি বাড়িয়েছে চীনের বৃহত্তম শোধনাগার

সূত্র: আল-জাজিরা

/অ

  • হুতি
  • হামলা
  • নিহত
এ সম্পর্কিত আরও খবর
ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে কঠিন সমীকরণ, যুদ্ধ থেকে বের হওয়ার পথ অনিশ্চিত
ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে কঠিন সমীকরণ, যুদ্ধ থেকে বের হওয়ার পথ অনিশ্চিত
রাশিয়ার দুই তেল শোধনাগারে ইউক্রেনের হামলা
রাশিয়ার দুই তেল শোধনাগারে ইউক্রেনের হামলা
সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
মানিকগঞ্জে ট্রাকের চাপায় এনজিও কর্মী নিহত, চালক আটক
মানিকগঞ্জে ট্রাকের চাপায় এনজিও কর্মী নিহত, চালক আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।